প্রকাশ :: ... | ... | ...

ইজারা বন্ধের ক্ষমতা ডিসির নেই, এমপিকে সওজের প্রকৌশলী


সংযুক্ত ছবি

| ছবি: ইমরান হোসাইন

জণগণের দাবীর প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের গণশুনানী ও প্রায় দুইবছর টোলমুক্ত থাকারপর আনোয়ারা-বাঁশখালীর সীমান্তে সাঙ্গু নদীর ওপর নির্মিত তৈলারদ্বীপ সেতুর আবারও ইজারা কোটেশন আহ্বানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় একটি পত্রিকায় সওজ চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বিজ্ঞপ্তিটি ছাপায়। বিজ্ঞপ্তিটি প্রকাশেরপর যাত্রী ও যানবাহনের চালকসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জনগণের ক্ষোভের বিষয়টি জানারপর চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের এমপি জহিরুল ইসলাম বিজ্ঞপ্তির বিষয়ে জানতে সওজ চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমাকে মুঠোফোনে সেতুটির ইজারার বিষয়ে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসকের গণশুনানীর কথা স্মরণ করে দিলে সওজের প্রকৌশলী পিন্টু চাকমা সংসদ সদস্যকে বলেন, ‘ইজারা বন্ধের বিষয়ে ডিসির ক্ষমতা নেই। এটা সেতু মন্ত্রণালয়ের বিষয়। সেতু মন্ত্রণালয়ের নির্দেশে আমি বিজ্ঞপ্তি দিয়েছি।’ স্থানীয় এমপি ও সওজের কথোপকথনের ভিডিওটি গত শুক্রবার (৩ জুলাই) দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে জণগণের মাঝে ক্ষোভ আরও বেড়ে যায়। ভিডিও রেকডিংয়ে এসময় এমপি জহিরুল ইসলামকে বলতে শুনা যায়, ‘আমি এ এলাকার এমপি সেতুটি আমার এলাকায়, আপনি ইজারা বিজ্ঞপ্তি দিচ্ছেন অথচ আমাকে জানালেন না, সাবেক ডিসি সাহেব এটি গণশুনানী করে ইজারা বন্ধ করেছিল। প্রয়োজনে বিষয়টি আমি সেতুমন্ত্রী ও সচিবের সাথে কথা বলতাম।’ প্রায় দুই বছর টোলমুক্ত থাকার পর চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীর সীমান্তে সাঙ্গু নদীর ওপর নির্মিত তৈলারদ্বীপ সেতুর জন্য আবারও ইজারা কোটেশন আহ্বানের বিজ্ঞপ্তি প্রকাশের পরই সেতু ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এরআগে গত পহেলা জুলাই দৈনিক দেশের কথায় ‘টোলমুক্ত সেতুর জন্য ইজারা, অসন্তোষ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।