প্রকাশ :: ... | ... | ...

দীঘিনালা বাবুছড়ায় বিরোধের জেরে ছুরিকাঘাত, আহত ১


সংযুক্ত ছবি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজারে মাদকদ্রব্য কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাবুছড়া বাজারে মাদকদ্রব্য কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে মো. আব্দুর রহিম ও মো. মিনহাজ (২৫), পিতা- মো. লালু মিয়ার মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় আব্দুর রহিমের ছেলে মো. শামীম হোসেন (২৪) একটি দোকান থেকে ছুরি এনে মিনহাজকে আঘাত করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত মোহাম্মদ সাত্তার হোসেন (৪৭), পিতা- মো. কালু মিয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে গেলে তাঁর ডান হাতে ছুরির আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি ওষুধের দোকানে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘটনার পর অভিযুক্ত শামীম হোসেনকে বাবুছড়া পুলিশ ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।