প্রকাশ :: ... | ... | ...

এসএসসি ও সমমান পরীক্ষা- নাইক্ষ্যংছড়িতে প্রথম দিনে অনুপস্থিত ২০ জন,কেন্দ্রে ছাত্রীর আধিক্য ছিল


সংযুক্ত ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সংখ্যা ১২০৮ জন। ৫ কেন্দ্রে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়া কথা। কিন্তু প্রথম দিনের পরীক্ষা দেয় নি ২০ জন শিক্ষার্থী। এছাড়া মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের চাইতে ছাত্রী বেশী ১৮২ জন। সংশ্লিষ্ট সুত্রে এসব নিশ্চিত করেন। সুত্র আরো জানান, এ উপজেলায় পরীক্ষার কেন্দ্র রয়েছে ৫ টি। কেন্দ্র গুলো হল নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র,ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্র,টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র,বাইশারী স্কুল এন্ড কলেজ কেন্দ্র ও মদিনাতুল উলুম মাদরাসা কেন্দ্র। এ সব কেন্দ্র মোট ছাত্র-ছাত্রী( পরীক্ষার্থী) ১২০৮ জন। তৎন্মধ্যে ছাত্রির সংখ্য ৬৮৫ জন। তুলনামুলক ভাবে ১৮২ জন ছাত্রী বেশী এখানে পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয়নি ২০ জন শিক্ষার্থী। অনুপস্থিতির মধ্যেও ছাত্রির সংখ্যা বেশী। প্রথম দিনের পরীক্ষায় স্কুল পর্যায়ের বিষয় ছিল বাংলা প্রথম আর মাদরাসা পর্যায়ে ছিল কুরআন মজীদ ও তাজবিদ। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চট্টোপাধ্যায় বলেন,সীমান্ত জনপদ নাইক্ষ্যছড়িতে পাহাড়ি-বাঙ্গালী শিক্ষার্থী মিলে খুব সুন্দরভাবে প্রথম দিনের পরীক্ষা শেষ করলো। কিছু শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে মেয়েদের সংখ্যা আধিক্য ছিল। তবে কোন ধরণের অসদুপায় অবলম্বন করা হয় নি। প্রশ্ন ফাঁস হওয়ার প্রশ্নই আসে না। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন,তিনি ৪ টি এসএসসি পরীক্ষা কেন্দ্র ও ১ টি দাখিল পরীক্ষা কেন্দ্র মিলে মোট ৫ টি কেন্দ্রের বিষয়েই কঠোর ছিলেন। সাবর্ক্ষণিক খোঁজ নিয়েছেন। কয়েকটিতে ভিজিটও করেন তিনি। কোথায় কোন সমস্যা সৃষ্টি হয় নি। সুষ্ট ও সুন্দর পরিবেশে প্রথম দিনে পরীক্ষা শেষ হয়েছে।