প্রকাশ :: ... | ... | ...

কুরবানের ঈদকে সামনে রেখে ঘুমধুমের মঞ্জয়পাড়া সীমান্ত দিয়ে গরু পাচার শুরু


সংযুক্ত ছবি

| ছবি: মাঈনুদ্দিন খালেদ

বৃহস্পতিবার (৭ মে) ২০২৬ খ্রী: কুরবানের ঈদকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের মঞ্জয়পাড়া সীমান্ত দিয়ে গবাদী পশু পাচার শুরু হয়েছে। চোরাকারবারীদল রাতের অন্ধকারে এ সব পশু সীমানা পার করে বাংলাদেশী বিভিন্ন হাটবাজারে জড়ো করছে। এ ধরণের পশু পাচারকালে ৩ টি গবাদি পশু জব্দ করে মন্জয়পাড়া বিজিবি জোয়ানরা। এটি এ পয়েন্টের প্রথম চালান। বৃহস্পতিবার (৭ মে) ভোর রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পার করে বাংলাদেশের কোটবাজার বা মরিচ্যা পশুর হাটে পাচারকালে এই ৩ টি পশু জব্দ করেন ৩৪ বিজিবি অধিন মন্জয়পাড়া বিজিবি জোয়ানরা। এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল এস এম খাইরুল আলম বলেন, কুরবানকে সামনে রেখে পশু চোরাচালান ও মাদক চোরাচারান বৃদ্ধি পায় প্রতিবছর। এ বছরও সে পথে হাটছে চোরাকারবারী চক্র। কিন্তু বিজিবি এ সব মাথায় রেখে সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে। তাই মন্জয়পাড়ার প্রথম চালানটি আটকাতে সক্ষম হন তারা। তিনি আরো বলেন,সীমান্তে বিজিবি টহল বাড়ানো হয়েছে। সতর্ক রয়েছে সব অবৈধ কর্মকান্ডের বিষয়ে। এখানে কাউকেও ছাড় দেয়া হবে না।