| ছবি: মাঈনুদ্দিন খালেদ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশের অভিযানে সাড়ে ৮ হাজার ইয়াবা টেবলেট ও মোটরবাইকসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) বিকেলে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মঈন উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) হৃদয় পাল ও এএসআই (নিঃ) কমাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনায় নামে। তারা জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ কচুবনিয়া বরুড়া পাড়া চার রাস্তার মোড় হতে ৮ হাজার ৫ শত পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও একটি FZ-S মোটরসাইকেলসহ ১ (এক) জন আসামিকে আটক করেন। আটক আসামির নাম: মোঃ রুবেল (২৪), সে টেকনাফ উপজেলার কাটাখালীর ঘিলাতলী পাড়ার মনু মিয়ার ছেলে।, আটককৃত আসামি বর্তমানে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো:মাঈন উদ্দিন।