প্রকাশ :: ... | ... | ...

জেলা ছাত্রদলের ঘোষিত কমিটির সমর্থনে নাইক্ষ্যংছড়িতে একাংশের স্বাগত মিছিল


সংযুক্ত ছবি

| ছবি: মাঈনুদ্দিন খালেদ

বান্দরবান জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে সমর্থন জানিয়ে বর্ণাঢ্য স্বাগত মিছিল বের করে নাইক্ষ্যংছড়িতে ছাত্রদলের একাংশের নেতা-কর্মিরা। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রনেতা-কর্মীদের অংশগ্রহণে হাজী এম এ কালাম সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা শহর। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন। তিনি বলেন, “ঐক্যবদ্ধভাবে কাজ করে ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা হবে।” উল্লেখ্য, গত শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বান্দরবান জেলা ছাত্রদলের ১০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।