প্রকাশ :: ... | ... | ...

টানাবৃষ্টিতে পাহাড় ধসের শংকা- নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি ঢালুতে ঝুঁকিপুর্ণ বসবাস শতশত পরিবার,নিরাপদ রাখতে উপজেলা প্রশাসন প্রস্তুত


সংযুক্ত ছবি

| ছবি: মাঈনুদ্দিন খালেদ

আষাঢ়ের শুরুতে টানাবৃষ্টিতে পাহাড় ধসের শংকা দেখা দিয়েছে। বিশেষ করে নাইক্ষ্যংছড়িতে পাহাড়ের ঢালুতে ঝুঁকিপুর্ণ বসবাসরত শতশত পরিবার এখন এ ঝুঁকিতে রয়েছে। আর এ আশংকায় এ সব নাগরিককে নিরাপদ রাখতে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে। বুধবার ( ১৭ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের দপ্তর থেকে জানানো হয়,আষাঢ় মাসের শুরুর দিন থেকে বৃষ্টি শুরু হলেও বুধবার টানাবৃষ্টি দেখা দেয়ায় তারা আগাম সতর্কতা অবলম্বর করেন। নিয়েছেন নানা প্রস্তুতি। এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নই পাহাড় অধ্যুষিত। বিশেষ করে সদর ইউনিয়ন,সোনাইছড়ি,দোছড়ি ও ঘুমধুম ইউনিয়নে পাহাড় বা পাহাড়ের ঢালুতে শতশত পরিবার বসবাস করে। পাহাড়ি জনগোষ্ঠী তো আছেই। তার উপর বাঙ্গালীরা ও একই ভাবে বসবাস শুরু করেছে গত ২ দশকে। এ কারণে প্রতিবছর অতিবৃষ্টি হলেও পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে প্রতিবছরই উপজেলা প্রশাসন আগাম প্রস্তুতি নেয়ার কারণে পাহাড় ধসে উল্লেখযোগ্য কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তারই ধারাবাহিকতায় ফি বছরও উপজেলা প্রশাসন পাহাড়ে বা পাহাড়ের ঢালুতে বসবাসকারীদের সতর্ক করতে মাইকিং এর ব্যবস্থা করছে। এ ছাড়া আরো নানাবিদ প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান এ প্রতিবেদককে বলেন, সবে টানা বৃষ্টি শুরু হলো। তিনি সবধরণের ব্যবস্খা গ্রহন করেছেন। শুকনো খাবার সংরক্ণ বা মাইকিং এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র সবই প্রস্তুত। সুতারাং ভয় বা আতংকের কারণ নেই।