| ছবি: মাঈনুদ্দিন খালেদ
নাইক্ষ্যংছড়ি সোমবার ( ১৮ মে) বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নবাগত ইউএনও'র সাথে সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর পরপর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাও অনুষ্ঠিত হয়। সভায় সরকারী সকল দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,ইমাম,সুশীল সমাজ ও কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উভয় সভার সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানী,সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, জামায়াত ইসলামীর আমীর আবু নাসের,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন,নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ,দুপকের উপজেলা কমিটির সহ-সভাপতি ও উপজেলার শীর্ষ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মৌলানা জালাল ফারুকী,জাতীয় দলের সাবেক কৃতি খেলোয়াড় উসাই মং ছোট,ঘুমধুম উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক খাইরুল বশরসহ সাংবাদিক-অন্যান্য বেশ বক্তা নানাধিক তুলে ধরে। বিশেষ করে চোরাচালান,উন্নয়ন, শিক্ষা,কিশোর গ্যাং,দুর্নীতি,পর্যটন,পরিবেশ ও অন্যান্য সব বিষয়ে ব্যাপক আলোচনা করেন তারা। পাশাপাশি নবাগত ইউএনও'র সব ধরণের ভাল কাজে সহায়তার আশ্বাস দেন তারা। জবাবে উপজেলা নির্বাহী অফিসার বলেন,নাইক্ষ্যংছড়ি পরিবেশ খুবই ভাল। তবে ভৌগলিকগত কিছুটা সমস্যা থাকলেও সবার সহযোগিতায় এ টি সমাধানের চেষ্টা করবেন তিনি। তিনি বলেন সমস্যার সব কথা তিনি শুনেছেন,তবে এলাকা উন্নয়ন ও আগামীর কল্যাণের বিষয়টি তিনি শুনতে আগ্রহী ছিলেন। যা হোক তিনি সকলকে সাথে নিয়ে সব কাজ করবেন সরকারের নির্দেশ মোতাবেক।