প্রকাশ :: ... | ... | ...

নাইক্ষ্যংছড়িতে সোয়া কোটি টাকার খাল খনন কর্মসূচির উদ্বোধন এমপি জেরীর


সংযুক্ত ছবি

| ছবি: মাঈনুদ্দিন খালেদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের সরকারী কলেজ গেইট সংলগ্ন নাইক্ষ্যংছড়ি খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ৪ এপ্রিল) বেলা ১১ টায় এ কর্মসূচীর উত্বোধন করেন বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র বাব সাচিং প্রু জেরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন,বেলা সাড়ে ১০ টায় এমপি নাইক্ষ্যংছড়িতে পৌঁছেন। ১১ টায় খালখনন কর্মসূচির উদ্বোধন করেন। ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ১ টি খাল খননের উদ্বোধন হল। বাকী আরেকটি খাল খননের অনুমোদন আসলে সেটিও অনুরূপ খরচে জারুলিয়াছড়ি খালে পুনঃখনন করা কর্মসূচি হাতে নেয়া হবে। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,পিআইও, জেলা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে জেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন জিকু, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, বান্দরবান জেলা বিএনপি সদস্য নুরুল আলম কোম্পানী নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাইল আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর, বিএনপি নেতা নুরুল কাসেম, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান চৌধুরী,রাশেল, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ইয়াহিয়া খানঁ মামুন, যুবদল নেতা আমিরুল কবির রাকিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুনের জানান,২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে,এই খাল আড়াই কিলোমিটার খনন করা হবে যার ব্যয় হবে ১ কোটি ১১ লক্ষ টাকা। কাজ করছে ২৬৯ জন শ্রমিক। এর আওতায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বড়ুয়াপাড়া, বিছামারা, বাগানঘোনা, মন্ডইল্লাঘোনা,চাক হেডম্যান পাড়া,মধ্যম চাক পাড়াসহ আাড়াই কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। স্থানীয়রা জানান, খালগুলো পুনঃখননের ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে, কমবে জলাবদ্ধতা। পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ হওয়ায় কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন। এতে ফসলের উৎপাদন বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এর পরপর বেলা সাড়ে ১১ টায় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে এক সুধি সমাবেশে বক্তব্য রাখছেন। এ সংবাদ লেখা কালে তিনি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।