প্রকাশ :: ... | ... | ...

নাইক্ষ‍্যংছড়ির হাতিমারাঝিরি পয়েন্টে মিয়ানমার থেকে এলো ল্যান্ডমাইনের বিকট শব্দ


সংযুক্ত ছবি

| ছবি: মাঈনুদ্দিন খালেদ

নাইক্ষ‍্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ৫১ নং সীমান্ত পিলার হাতি মারাঝিরি এলাকায় বিপরীতে মিয়ানমার থেকে ১টি বিকট শব্দ ভেসে আসে লোকালয়ে। যা ল্যান্ডমাইন বলে থারণা করছেন স্খানীয়। তবে তারা আতংকবোধ করেছেন হঠাৎ এ ধরণের শব্দ শুনে। (২০ জুন শনিবার ) বিকেলে মিয়ানমারের সামান্য ভিতর থেকে ১টি বিকট শব্দের বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন উক্ত সীমান্তের নিকটবর্তী লোকজন।মোঃ ফয়েজ নুর জানান, বিস্ফোরণ শব্দ যখন তিনি শুনতে পান তখন তিনি তার বাগানে পরিচর্যার কাজ করছিলেন। একই এলাকার মোঃ আলম ধারণা করে বলেন, মিয়ানমার সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র বিদ্রোহী আরকান আর্মির সঙ্গে অন‍্য বিদ্রোহী গ্রুপের আধিপত্য বিস্তারের লড়াই চলছে বহুদিন ধরে।হয়তো তাদের মধ্যে মিয়ানমারের অভ‍্যন্তরে কোন ঝামেলার কারণে উক্ত বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। তবে কি কারণে বিকট শব্দের বিস্ফোরণ আওয়াজ হাতি মারাঝিড়ি এলাকায় এসেছে,সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।