প্রকাশ :: ... | ... | ...

নাইক্ষ্যংছড়ি অনিন্দ্যসুন্দর উপবন পর্যটন লেকে ক্যাবল কার যুক্তকরণ গণদাবীতে পরিনত


সংযুক্ত ছবি

| ছবি: মাঈনুদ্দিন খালেদ

মঙ্গলবার ( ১২মে) আসছে ঈদকে সামনে রেখে দক্ষিণ বান্দরবানের অনিন্দ্য সুন্দর নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেকে ক্যাবল কার সংযুক্ত করণ গণদাবীতে পরিনত হয়েছে। ওয়াচ টাওয়ার,ঝুলন্তব্রীজ, কায়া কিং বোট,টংঘর,দোলনা ও অপরাপর বিনোদন স্পটে মানুষ মুগ্ধ দীর্ঘ দিন। এখন নতুন করে ক্যাবল কার সংযোজন সময়ে দাবী। এটি হলে পাশ্ববর্তী ককসবাজারের দীর্ঘ সমুদ্র সৈকত দর্শনের পর পাহাড়ের আকর্ষণ তৃপ্তিসহকারে পূরণ করতে পারবে ভ্রমন পিপাসুরা। মঙ্গলবার (১২ মে) এ প্রতিবেদক স্খানীয় ভ্রমন প্রিয় সচেতন মানুষের সাথে কথা বলে এ সব অবস্থা ও প্রতিক্রিয়া জানতে পারেন। উপজেলা বিএনপি সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানী ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর এ প্রতিবেদককে বলেন,বান্দরবানের একমাত্র অতি আকর্ষণীয় নাইক্ষ্যংছড়ির উপবন পর্যটন লেক। এটিতে প্রতিদিন শতশত ভ্রমন পিপাসুরা আসেন। স্থানীয় ছাড়াও দেশ বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক আসেন পাহাড়ের সুন্দর দেখতে। বিশেষ করে ঈদ-পর্বণ মৌসূম ও শীত মৌসূমে এর সংখ্যা বেড়ে অনেক গুণ হয়। কিন্তু দীর্ঘ দিনের পুরোনো অবকাঠামো দেখতে দেখতে অনেক টা অভ্যস্থ হয়ে পড়েছে পর্যটকরা। এখন নতুন কিছু চায় তারা। এ অবস্থায় এখানে ক্যাবল কার সংযোজন খুবই প্রয়োজন। যা তাদের দাবীও বটে। সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল এ প্রতিবেদককে বলেন,১৯৮৭-৮৮ অর্থবছর ও এর আগের অর্থ বছরে তিনি উপজেলা চেয়ারম্যান থাকাকালে এটি করেছেন । এ সময়ে তিনি উদ্যোগ নিয়ে এ পর্যটন লেকটি ২ টি করেন। যা ক্রমান্বয়ে সবার অংশ গ্রহণ ছিল। সরকার-নেতা সকলে এর উন্নয়নে অগ্রাধিকার দেন। তবে আধুনিক বিশ্বের সাথে মানুষের চাহিদাও ডিজিটালাইজ হয়েছে। তাই অন্যান্য জনপ্রিয় পর্যটন স্পটের সাথে এখানে ক্যাবল কার সংযুক্ত করলে এ পর্যটন লেকটি অতি আকর্ষনীয় হবে। জেলা স্বেচ্ছাসেবক দলের জেলা নেতা ও স্থানীয় বাসিন্দা সাইফুদ্দিন বাহাদুর,বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার উপবন পর্যটন লেকে ক্যাবল কার সংযোজন করণে তিনি ভূমিকা রাখবেন। কারণ একটি নতুন বাংলাদেশের নতুনত্ব সৃষ্টি করবে। ককসবাজারের পর এটি হবে পাহাড়ের রানী সহ এক অপরূপা। শিক্ষক মোহাম্মদ ইদ্রিস বলেন,এটি এখন গণদাবীতে পরিনত হযেছে। নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি মাঈনুদ্দিন খালেদ বলেন,বিশ্বের সাথে তাল মেলাতে বিনোদন স্পটে নতুনত্ব দরকার। শিক্ষার্থীসহ সর্বস্খরের মানুষের জ্ঞানের পরিধি বাড়াতে এবং তাদের মনোরঞ্জনের জন্যে আকর্ষণীয় পর্যটন স্পট খুবই জরুরী। আর এ আকর্ষণ সৃষ্টিতে বান্দরবান জেলার পাহাড়ের রাণী খ্যাত নাইক্ষ্যংছড়ি পর্যটন লেকে ক্যাবল কার সংযোজনে সংশ্লিষ্টদের কাছে জোর দাবী জানা তিনি। সামনে ঈদকে সামনে রেখে এ দাবী আরো জোরালো হয়। এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক মো:সানিউর ফেরদৌস বলেন,বিষয়টি গুরুত্ববহ। জনস্বার্থে সব কাজ সরকার করবে। এটিও তার অংশ। পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ও পাহাড়ের পর্যটন স্পট গুলোর সৌন্দর্য বর্ধনে আগ্রহী। তিনি এ বিষয়ে ভূমিকা রাখবেন। তবে স্থানীয়দের এগিয়ে আসতে হবে।