প্রকাশ :: ... | ... | ...

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ নিহত তিনজনের পরিবারকে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসন


সংযুক্ত ছবি

| ছবি: মাঈনুদ্দিন খালেদ

ঘুমধুম সীমান্তে গত ২৪ মে সকালে তিন তঞ্চঙ্গা উপজাতি মাইন বিস্ফোরণে নিহত হওয়ার ঘটনার পর তাদের পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান জেলা প্রশাসন। মঙ্গলবার (২ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা। তিনি নিহত প্রত্যেকের পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল তুলে দেন। এ সময় অসহায় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব এবং বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। উল্লেখ্য, গত ২৪ মে দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এই ৩ বাংলাদেশি নিহত হন। নিহতরা হলেন, লেয়ারা চাকমা,অংকে মং চাকমা, লিও মং চাকমা,সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি সহায়তা দেওয়ার লক্ষ্যে উক্ত উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে মঙ্গলবার (২ জুন) পার্শ্ববর্তী তুইঙ্গাঝিরি পয়েন্টে অপর তঞ্চঙ্গা কিশোর মারা যায়। সে সীমানা পেরিয়ে মিয়ানমার অংশে মারা গেছে বলে ৩৪ বিজিবি সুত্র নিশ্চিত করেন।