| ছবি: মাঈনুদ্দিন খালেদ
দেশের পূর্ব সীমান্তের গর্জনিয়া বাজারের সংস্কার, মাদকের ভয়াবহতা ও চোরাচালানসহ যাবতীয় অসংলগ্নতা ঐক্যবদ্ধভাবে তুলে ধরার প্রয়াস নিয়ে আত্মপ্রকাশ ঘটেছে পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্ক নামের একটি সংগঠন। এ সংগঠন গর্জনিয়া বাজার সহ সীমান্তের নানার সেবা প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন নিয়ে কাজ করবে। শুক্রবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ব্যাপক আলোচনা সভা শেষে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এসময় সর্বসম্মতিক্রমে নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা-সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ এমএড সভাপতি ও সাংবাদিক এসএম হুমায়ুন কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু ও সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী। এছাড়াও গণমাধ্যমকর্মী জাবেদুল আনোয়ার যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক সাঈদুজ্জামান অর্থ সম্পাদক, সংবাদকর্মী নুরুল হাকিম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, গণমাধ্যমকর্মী জহির উদ্দিন ও দেলোয়ার হোসেন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে।