প্রকাশ :: ... | ... | ...

সীমান্তের গর্জনিয়ায় মোটরবাইক চালকের বাড়ি থেকে ১ লাখ পিস ইয়াবা জব্দ


সংযুক্ত ছবি

| ছবি: মাঈনুদ্দিন খালেদ

বুধবার (১৩মে) ২০২৬ খ্রী: সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাশ্ববর্তী রামুর গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল গ্রামে পুলিশি অভিযানে ১ লাখ পিস ইয়াবা টেবলেট জব্দ করা হয়েছে। মোটরবাইক চালনার আড়ালে মাদককারবারী সোহেলের বাড়ি থেকে এ ইয়াবা জব্দ করেন তারা। বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ (আইসি) আনিসুর রহমানের নেতৃত্বে এসআই জুয়েল চৌধুরীসহ একটি দল এ অভিযান চালান । অভিযানে বাইকচালক সোহেলের বাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে সোহেল টের পেয়ে পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই জুয়েল চৌধুরী জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সোহেল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, গর্জনিয়া ও কচ্ছপিয়া এলাকা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের জন্য আলোচিত। স্থানীয়দের দাবি, এটাই এ অঞ্চলে এখন পর্যন্ত পুলিশের উদ্ধার করা সবচেয়ে বড় ইয়াবার চালান। রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত ইয়াবার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।