| ছবি: মাঈনুদ্দিন খালেদ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রেজু আমতলী সীমান্তে ফের ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এক যুবকের পা উড়ে যায়। যুবকের নাম মো:শফিউল আলম (৩৩)। সে স্থানীয় রেজুআমতলী এলাকার মো: কাল মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ জুন) দুপুর আড়াই টায় সীমান্তের ৪১-৪২ নম্বর পিলার মাঝামাঝি এলাকায়। স্থানীয়রা জানান,আহত যুবক বুধবার সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)রেজুআমতলী সীমান্তের ৪১ ও ৪২ নম্বর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় যায় নিজ প্রয়োজনে। তবে তার যাওয়ার কারণ একেক রকম। সেখানে যাওয়ার ১ ঘন্টার মাথায় এ ল্যান্ডমাইনটি বিষ্ফেরণের ঘটনা ঘটে। এতে তার বাম পায়ের গোড়ালি উড়ে যায়। ডান পায়ে ছিটকা লাগে। বিস্ফোরণের পর স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে একটি ডাম্পার গাড়িযোগে চিকিৎসার প্রথমে ককসবাজারের কুতুপালং এমএসএফ হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:মোজাম্মেল হক বলেন,বিষয়টি তিনি অবগত আছেন। তবে এ-ও বলেন,বারবার বলার পরও সীমান্তে লোকজন কেন যাচ্ছে। বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসন নানাভাবে প্রচার করে আসছে বিষয়টি। তবে সীমান্তের ৩৪ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল মো:খাইরুল আলমের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, একই এলাকায় গত ২৪ মে ২০২৬ তারিখে দুটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় তিনজনসহ মোট ৫ জন লোকের প্রাণহানির ঘটনা ঘটে। সাম্প্রতিক এই বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলোতে আবারও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।