| ছবি: মাঈনুদ্দিন খালেদ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ ফের ফের জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে লক্ষাধিক ইয়াবা টেবলেট জব্দ করে ১১ বিজিবি। যা কাজু বাদাম বাগান নামক এলাকা থেকে জব্দ করেন তারা। এ সময় তারা মালিকবিহীন ১,০০,৭৯০ (এক লক্ষ সাতশত নব্বই) পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়। এর আগে গত বুধবার ১ লাখ ৪৫ পিস ইয়াবা জব্দ করে ১১ বিজিবি। বিজিবি সুত্র আরো জানা,সোমবার( ২২ জুন) সন্ধ্যা পৌঁণে ৮ টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৭/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজু বাদাম বাগান নামক স্থানে অধিনায়ক নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি এর সার্বিক দিক নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত সময় চোরাকারবারীরা ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং বিজিবির বিশেষ আভিযানিক দল চোরাকারবারীদের ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের নিকট থাকা ইয়াবা ফেলে জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি বিশেষ দল উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১০ কার্ট (খয়েরি রং ৯৯,৭৯২ পিস এবং সবুজ রং ৯৯৮ পিস) = সর্বমোট ১,০০,৭৯০ (এক লক্ষ সাতশত নব্বই) পিস বার্মিজ ইয়াবা আটক করে। যার সিজার মূল্য ৩,০২,৩৭,০০০/- (তিন কোটি দুই লক্ষ সাইত্রিশ হাজার) টাকা। এর আগে গত বুধবার (১৮ জুন) বিকেল একই পয়েন্ট থেকে ১ লাখ ৪৫ পিস ইয়াবা টেবলেট জব্দ করে একই বিজিবির জোয়ানরা। এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারী বজায় রাখা হয়েছে।