প্রকাশ :: ... | ... | ...

নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলার কমিটি সভায় ল্যান্ডমাইন প্রবণ এলাকায় লাল পতাকা দেয়ার প্রস্তাব


সংযুক্ত ছবি

| ছবি: মাঈনুদ্দিন খালেদ

নাইক্ষ্যংছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ল্যান্ডমাইন বিষ্ফোরণ ১ মাসে ৬ জন নিহত হওয়ার ঘটনার কারণে মাইন বিষ্ফোরণ প্রবন এলাকায় লাল পতাকা টাংগানোর প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এছাড়া মাদক বিস্তাররোধে সকলকে ভূমিকা রাখারও আহবান জানানো হয়। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভাটি সকাল ১০ টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান। সভায় আইন-শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করে অনেক সদস্য বলেন,বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য মাসের চাইতে গেল মাসে মামলার সংখ্যা বাড়লেও পুলিশ এটিকে গণমানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটেছে বলে দাবী করেন। এতে মানুষ থানায় এসে ফেরৎ যাচ্ছে না। আইন হাতে নিচ্ছে না। এ দিকে উপজেলা আইন-শৃঙ্খলার ও অন্যান্য কর্মকান্ডে ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ট হওয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:এনামুল হাসানসহ অন্যান্যরা থানার অফিসার ইনচার্জ মো:মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু,কৃষি অফিসার এনামুল হক,বিএনপি জেলা কমিটির সদস্য নুরুল আলম কোম্পানী, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর, ১১ বিজিবি প্রতিনিধি নায়েব সুবেদার সিরাজুল ইসলাম, ৩৪ বিজিবি প্রতিনিধি নায়েব সুবেদার জাবেদ আহমদসহ সরকারী কর্মকর্তা,রাজনৈতিক প্রতিনিধি, শিক্ষক,দুপক প্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।