প্রকাশ :: ... | ... | ...

নাইক্ষ্যংছড়ির কলেজ ছাত্রীর বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মোটরবাইক দূর্ঘটনায় নিহত


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি ডিগ্রি কলেজের এক ছাত্রী বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ছাত্রীর নাম সানু চিং তঞ্চঙ্গ্যা (১৯)। সে মারা যায় বুধবার গভির রাতে। সে দূর্ঘটনায় পতিত হয় বুধবার বিকেলে উখিয়া উপজেলার বালুখালী এলাকায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে । সে সময় মোটরসাইকেলে থাকা সানু চিং তঞ্চঙ্গ্যা ও তার বন্ধু গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সানু চিং তঞ্চঙ্গ্যার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে চট্টগ্রাম নেওয়ার পথে বুধবার রাত আনুমানিক ১১ টার দিকে সানু চিং তঞ্চঙ্গ্যার মৃত্যু হয় বলে তার স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সানু চিং তঞ্চঙ্গ্যার পরিবার ও স্থানীয়রা। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নিহত সানু চিং তঞ্চঙ্গ্যা নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু বড়ইতলী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি ডিগ্রি কলেজের নিয়মিত এইচএসসি শিক্ষার্থী ছিলেন। নিহত সানু চিং তঞ্চঙ্গ্যা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ৮ নম্বর ওয়ার্ডের রেজু গর্জবনিয়া এলাকার কান্তজ তঞ্চঙ্গ্যার মেয়ে। অল্প বয়সী এই তরুণীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।