প্রকাশ :: ... | ... | ...

নাইক্ষ্যংছড়ির লেমুছড়ি পয়েন্টে  স্মার্ট ফোন-টাকাসহ ১ মিয়ানমার বিদ্রোহি গোষ্টি এএ'র  সহযোগী আটক


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের ১ উপজাতি (মগ) যুবককে আটক করেছে ১১ বিজিবির লেবুছড়ির জোয়ানরা। ‎ বৃহস্পতিবার ( ২৭ আগষ্ট) সকাল ৮ টার দিকে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি এর অধীন লেম্বুছড়ি বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ৫০ হতে আনুমানিক ৩০০ গজ উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে বাহির মাঠ নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম জোজোবা (২৭) সে বুচিদং জেলার তেপাডং গ্রামের জোমই থং এর ছেলে। স্থানীয়দের প্রশ্নের জবাবে সে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির কাছে যাচ্ছিল। সে তাদের একান্ত সহযোগী বলে সে দাবী করে। এদিকে বিজিবি সুত্র দাবী করেন,আটক মিয়ানমার যুবকের কাছ থেকে বাংলাদেশী ৮ হাজার ৫৫০টাকা এবং ১ টি স্মার্ট ফোন সহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো:মোজাম্মেল হক বলেন,১১ বিজিবি কতৃক ধৃত মিয়ানমারের এক নাগরিককে টাকা ও মোবাইল ফোন নিয়ে বিজিবি থানা সোপর্দ করে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে থানায়।