| ছবি: সংগৃহীত
বিজিবির বিশেষ অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মো. শহিদুল (১৯) নামে এক এফডিএমএন সদস্যকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। বিজিবি জানায়, সীমান্ত পিলার ৩১/২-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এফডিএমএন ক্যাম্প-৭, ব্লক-বি/২-এর বাসিন্দা মো. শহিদুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে ইয়াবাসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।