প্রকাশ :: ... | ... | ...

মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেই- নাইক্ষ্যংছড়িতে অতিরিক্ত ডিআইজি নাজমুল হক


সংযুক্ত ছবি

| ছবি: মাঈনুদ্দিন খালেদ

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নাজমুল হক বলেছেন,বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়িসহ পুরো সীমান্ত এখন মাদক পাচারে সক্রিয় চোরাকারবার চক্র। এ চক্রের তৎপরতা দিন দিন বেড়েই চলছে। যা দেশের জন্য অশনি সংকেত। সরকার এ কারণে সকল প্রকার মাদক এবং অনলাইন ও অফলাইন জুয়ার বিষয়ে কঠোর অবস্থানে। জিরো টলারেন্স নীতিতে থেকেই এ সব বন্ধ করতে পুলিশকে ভুমিকা রাখতে হবে। সব মিলে মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া যাবে না। সে যেই-হোক আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া আইন-শৃঙ্খলাও স্বাভাবিক রাখতে হবে। বিশেষ করে ২৩ জুন নিষিদ্ধ দলের কোন তৎপরতা করতে দেয়া যাবে না-সতর্ক থাকতে হবে পুলিশকে। সোমবার(২২ জুন) দুপুরে নাইক্ষ্যংছড়ি থানায় বান্দরবান পুলিশ সুপারের উপস্থিতিতে থানার সকল অফিসারদের এক জরুরী সভায় এ সব কথা বলে তিনি। এ সময় তিনি মাদক চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে থানার কর্মকর্তা ও সকল সদস্যদের কঠোর নির্দেশ দেন। পাশাপাশি উপজেলার লোকালয় এলাকায় কয়েকটি তল্লাশি পোস্ট বসানোর বিষয়ে স্থান প্রাথমিক যাচাইয়ের জন্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সভায় আরো বক্তব্য রাখেন,বান্দরবান পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার। পুলিশ নাইক্ষ্যংছড়িতে পৌঁছান সকালে। পরে তিনি থানার বাৎসরিক কার্ক্রম পরিদর্শন করেন। এরপর ডিআইজি সভায় যোগ দেন। এদিকে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার নাইক্ষ্যংছড়ি থানায় পৌছঁলে পৃথক পৃথকভাবে তাদেরকে ফুলেল শুভেচ্ছা নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকসহ কর্মকর্তারা।