| ছবি: মাঈনুদ্দিন খালেদ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের বিভিন্ন পয়েন্টে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় মোট ৭২ হাজার পিস বার্মিজ ইয়াবা, ১৫ লিটার বাংলা মদ, একটি ইজিবাইক ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার (২৬ জুন) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি জানায়, ২৫ জুন রাতে রেজুখাল চেকপোস্ট এলাকায় দুই হাজার পিস ইয়াবাসহ মো. আসমত (২০) ও আজিজুর রহমান (২০)-কে আটক করা হয়। একই দিন পৃথক অভিযানে গর্জনবুনিয়া এলাকায় ১৫ লিটার বাংলা মদ ও একটি ইজিবাইক এবং রেজুপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামিদের উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মালিকবিহীন উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।