প্রকাশ :: ... | ... | ...

সীমান্তে ১ বিদেশী পিস্তল, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা,৫ রাউন্ড গুলি উদ্ধার


সংযুক্ত ছবি

| ছবি: মাঈনুদ্দিন খালেদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিদেশী ১ টি পিস্তল, ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা টেবলেট ও পাঁচ রাউন্ড বিদেশী পিস্তলের গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১০ আগস্ট) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পিলার-৩১ থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা এ সব জব্দ করেন তারা। ৩৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান আশিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অধিনায়ক আরো বলেন,তার দিকনির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান আশিক এর নেতৃত্বে চৌকস আভিযানিক টহলদলটি কর্তৃক ১০ আগস্ট ২০২৬ তারিখ শুরুতে রাত সোয়া ১ টায় এ সফল অভিযানটি করেন। আর অস্ত্র ও গোলাবারুদসহ উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা ট্যাবলেট এর ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি এ প্রতিবেদককে নিশ্চিত করেন।