প্রকাশ :: ... | ... | ...

পটিয়া পৌর সদরে হযরত মকবুল শাহ্ (রহ.)-এর মাজারে দুর্ধর্ষ চুরি; দানবাক্স ভেঙে নগদ অর্থ লুট


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের পটিয়া পৌর সদর পোস্ট অফিস সংলগ্ন হযরত মকবুল শাহ্ (রহ.)-এর মাজারে দানবাক্স ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র মাজার প্রাঙ্গণে স্থাপিত বড় দানবাক্সটি বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে ভেঙে ভেতরে থাকা নগদ অর্থ নিয়ে যায়। বুধবার (১০ জুন) সকালে স্থানীয়দের নজরে বিষয়টি এলে তারা মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীনকে অবহিত করেন। পরে তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।