প্রকাশ :: ... | ... | ...

পটিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার  


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের পটিযায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোহাম্মদ আসিফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ জুলাই শুক্রবার ভোরে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরাংগিরী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। আসিফ ওই এলাকার আবু তাহেরের পুত্র। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরাংগিরী গ্রামের আবু তাহেরের পুত্র মোহাম্মদ আসিফ দীর্ঘদিন ধরে ধর্ষণের মামলায় পলাতক ছিলেন। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এসআই শফিক উল্লাহ'র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে আসিফকে গ্রেপ্তার করে। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মু. মনির হোসেন জানান, ভিকটিমের পিতা বাদী হয়ে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ফৌজদারী মামলা দায়ের করলে আদালত পুলিশের বিশেষ বাহিনী পিবিআই কে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণের পর প্রধান আসামী মোহাম্মদ আসিফের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। এর থেকেই আসামী দীর্ঘদিন পলাতক ছিলেন। পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, ধর্ষণের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী আসিফকে গ্রেপ্তারের পর যথাযথ প্রক্রিয়া মোতাবেক শুক্রবার আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।