প্রকাশ :: ... | ... | ...

পটিয়ায় প্রবাসী ক্লাবের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে অর্থ সহায়তা


সংযুক্ত ছবি

| ছবি: দৈনিক দেশের কথা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের ক্যান্সার আক্রান্ত হাফেজা খাতুনের পাশে দাঁড়িয়েছে পটিয়া প্রবাসী ক্লাব। তিনি ক্লাবের সদস্য মো. মহিউদ্দীনের মা। তাঁর চিকিৎসা সহায়তায় ক্লাবের পক্ষ থেকে ২০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে হরিণখাইন গ্রামে তাঁর নিজ বাড়িতে গিয়ে পটিয়া প্রবাসী ক্লাবের নেতৃবৃন্দ এ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এম. এ. আজিজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক দিদারুল আলম, প্রচার সম্পাদক আহম্মদ নুর রুবেল, দপ্তর সম্পাদক শাহেদুল ইসলাম, ভিআইপি সদস্য মো. রুবেল এবং মো. নাসির উদ্দিনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এ সময় পটিয়া প্রবাসী ক্লাবের নেতৃবৃন্দ বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি বিভিন্ন ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ক্লাবের সদস্য মহিউদ্দীনের মা হাফেজা খাতুনের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।