| ছবি: সংগ্রহীত
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সহসভাপতি মো. ওয়াজুবিল্লাহ,১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সহসম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, যুবদলের আহ্বায়ক মো. আফসার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস আলীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা সুলতান আহমদ। এতে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের বিভিন্ন দিকও এ সময় স্মরণ করা হয়। পরে দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।