প্রকাশ :: ... | ... | ...

পানছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষা সামগ্রী বিতরণ


সংযুক্ত ছবি

| ছবি: দৈনিক দেশের কথা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউনিয়নের মধু মঙ্গল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ​ ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় বিদ্যালয়ের আয়োজনে এসব উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু আনন্দ জয় চাকমা। তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন এবং স্কুল প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করেন। ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু রনজিত চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু করমেন প্রিয় চাকমা, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং মধু মঙ্গল পাড়ার কারবারি বাবু ব্রজ শান্তি চাকমা। ​প্রধান অতিথির বক্তব্যে আনন্দ জয় চাকমা বলেন, "শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।" ​এ সময় স্থানীয় অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা ইউনিয়ন পরিষদের এই শিক্ষাবান্ধব ও সবুজ উদ্যোগকে সাধুবাদ জানান এবং চেয়ারম্যানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।