প্রকাশ :: ... | ... | ...

পানছড়িতে 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান'-এর শুভ উদ্বোধন


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে মশার কামড় ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধে "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬"-এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন, পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে এ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুমুক্ত পানছড়ি গড়ে তুলতে পারি। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি খাগড়াছড়ি জেলা বিএনপি সহসভাপতি মোঃ বেলাল হোসেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা এবং পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। ​এ সময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক- স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ​বক্তারা এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং জমানো পানি অপসারণ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।