প্রকাশ :: ... | ... | ...

পানছড়িতে 'নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা' নিশ্চিতে বিএনপির বিক্ষোভ মিছিল


সংযুক্ত ছবি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং এলােকার জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পানছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিশাল প্রতিবাদ র‍্যালি বের হয়। র‍্যালিটি পানছড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় 'জিয়া স্কয়ারে' গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ​পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন। ​সমাবেশে বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। ​কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।