প্রকাশ :: ... | ... | ...

দ্বিতীয় বারেরমত ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান মনোনীত হলেন সাজ্জাদ


সংযুক্ত ছবি

| ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজার ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান মনোনীত হয়েছেন সাজ্জাদুল ইসলাম। এবারসহ টানা দ্বিতীয় বারেরমত কক্সবাজার ক্লাস্টার পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। সাজ্জাদুল ইসলাম পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর বর্তমান ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন। এছাড়াও দলিলুর রহমান ভাইস চেয়ারম্যান, সুদর্শন দে সাধারণ সম্পাদক, জীবন বড়ুয়া, হারুনর রশীদ ও লুৎফর রহমান ডিরেক্টর মনোনীত হয়েছেন। এদিকে সাজ্জাদুল ইসলাম টানা দ্বিতীয় বারেরমত চেয়ারম্যান মনোনীত হওয়ায় পেকুয়ার কার্লব অঙ্গনে বইছে আনন্দের জোয়ার। তাকে অভিনন্দন জানিয়েছেন কালবসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দরা।