প্রকাশ :: ... | ... | ...

পেকুয়ায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টিতে ৪টি বাড়ি লন্ডভন্ড


সংযুক্ত ছবি

| ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টিতে চারটি বসতবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেল ৩টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের মালেক পাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, মালেক পাড়ার কবির আহমদের ছেলে আব্দু শক্কুর, হাসান, আসহাব মিয়ার ছেলে আজমগীর বাদশা এবং দলিল আহমদের ছেলে রহমত আলী। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা ছিল। পরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। এর সঙ্গে ছিল বজ্রপাতও। বিকেলের দিকে হঠাৎ দমকা ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি শুরু হলে মুহূর্তেই চারটি বসতবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। ঘরগুলোর ছাউনি উড়ে যায় এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউসার আহমদ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।