প্রকাশ :: ... | ... | ...

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু


সংযুক্ত ছবি

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে পেকুয়া পৌরসভার মৌলভীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম ইসরাত জাহান। সে একই এলাকার বাসিন্দা মো. খোকনের কন্যা। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে শিশু ইসরাত খেলাধূলা করার এক ফাঁকে অসাবধানতাবশত পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজির করেন। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তআ্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে শিশু ইসরাতের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।