প্রকাশ :: ... | ... | ...

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু


সংযুক্ত ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফাহিয়া (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব বাইম্যাখালী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ফাহিয়া বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাসিন্দা মো. শফির কন্যা। জানা যায়, শুক্রবার সকালে পরিবারের অজ্ঞাতসারে বাড়ির পাশের তার মামার একটি পুকুরে পড়ে যায় ফাহিয়া। স্থানীয় বাসিন্দা হান্নান পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানাগেছে, ফাহিয়া পূর্ব বাইম্যাখালী এলাকায় তার খালা ছালেহা বেগমের বাড়িতে থেকে পড়াশোনা করত এবং স্থানীয় সুলতানুল উলুম নুরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।