প্রকাশ :: ... | ... | ...

চট্টগ্রামস্থ পেকুয়া জনকল্যাণ পরিষদের ত্রাণ বিতরণ 


সংযুক্ত ছবি

| ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজারের পেকুয়ায় মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ ও অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে চট্টগ্রামস্থ পেকুয়া জনকল্যাণ পরিষদ। বুধবার (২২ জুলাই) দুপুরে পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। ​জানা গেছে, মানবিক কার্যক্রমের আওতায় পেকুয়া সদর, বারবাকিয়া, রাজাখালী, টইটং, মগনামা সহ ৫টি ইউনিয়নে ৭৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। ত্রাণ বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি টানা ভারী বর্ষনে পেকুয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে। পাহাড় ধসে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। আমাদের এ ত্রাণ বন্যা কবলিতদের জন্য অপ্রতুল। সমাজের অসচ্ছল, সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর সুদৃঢ় প্রত্যয় থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পেকুয়া জনকল্যাণ পরিষদ ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান, পেকুয়া জনকল্যাণ পরিষদের সভাপতি এ জে এম গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজিবুর রহমান, পেকুয়া জনকল্যাণ পরিষদের সহ-সভাপতি মোর্শেদ জাফর, সাধারণ সম্পাদক লায়ন নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম সোহাইল, ইলিয়াছ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আতিকুর রহমান, ট্রেজারার মোহাম্মদ সাজ্জাদুল হক, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আমির হক মো. আবুল হোনাইন, ত্রান ও দূর্যোগ সহায়তা বিষয়ক সম্পাদক মো. নুরুল আজিজ, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান । এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।