| ছবি: নাজিম উদ্দিন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কক্সবাজারে পেকুয়ায় বন্যাকবলিত পরিবারের মাঝে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ জুবাইদুল করিমের পক্ষ ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার (১৬ জুলাই) বিকালে পেকুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বকসুচৌকিদার পাড়া, বটতলীয়া পাড়া, দক্ষিণ বকসুচৌকিদার পাড়া, দিয়াপাড়া ও মাতবর পাড়া আংশিক এলাকায় বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত পানিবন্দি ২০০ শত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়েছে। এ সময় প্রবাসী জুবাইদুল করিমের পক্ষে পরিবারের সদস্য সাংবাদিক দিদারুল করিম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। দুর্যোগে কেউ যেন খাদ্যসংকটে না থাকে, সে লক্ষ্যেই প্রবাসী জুবাইদুল করিমের পক্ষে প্রথম ধাপে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতি জনকে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, আলু, ছিড়া ও চিনি খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যা কবলিত মানুষের পাশে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ. এম. এমরান আহমেদ, এবি ব্যাংক কর্মকর্তা ওবাইদুর রাশেদ, সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, বিএনপি নেতা আমিরুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।