প্রকাশ :: ... | ... | ...

পেকুয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 


সংযুক্ত ছবি

| ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুল আখতার নিলয়, পেকুয়া থানার অফিসার ইর্নচাজ (ওসি) মো.মেহেদী হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, বারবাকিয়া রেঞ্জ কর্মকতা খালেকুজ্জামান, জনস্বাস্থ্য কর্মকর্তা সালাহ উদ্দিন, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, শিলখালী ইউপি চেয়ারম্যান কামাল হোছাইন, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আজাদ, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, পেকুয়া সরকারি মডেল জিএমসি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা দিদার, মাষ্টার রবিউল আলম, গনমাধ্যমকর্মী দেলোয়ার হোছাইন,সোহেল আজিম, বাহার উদ্দিন, মো.ইউনুস প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে জোরালো অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়। সভায় বাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা হ্রাস, অবৈধ দখল উচ্ছেদ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনগণের জানমাল রক্ষা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা আন্তরিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। যে কোনো অপরাধ বা অনিয়মের তথ্য প্রশাসনকে জানাতে জনগণকে এগিয়ে আসতে হবে। সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় সভা অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।