প্রকাশ :: ... | ... | ...

পেকুয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ 


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে পুলিশের মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামুলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে শিলখালীর জারুলবনিয়া স্টেশনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ জানিয়েছেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনায় মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদী হাসানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, ব্যবসায়ী, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশ পুর্ববর্তী র‍্যালটি জারুলবনিয়া স্টেশনে সড়ক প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে স্টেশনে সংক্ষিপ্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। ওসি মেহেদী হাসান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্যদাতাদের সম্পুর্ন গোপনীয়তা রক্ষা করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরু টলারেন্স ঘোষণা করছে।