প্রকাশ :: ... | ... | ...

বন্যা কবলিত বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, পথে দুর্ঘটনায় মৃত্যু 


সংযুক্ত ছবি

| ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজারের পেকুয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ফার্মেসী ব্যবসায়ী বন্ধু। কিন্তু কে জানতো এই যাওয়াটাই যেন তার শেষ যাওয়া। বন্যায় খোঁজ নিত গিয়ে পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান। নিহত যুবকের মো. মানিক উদ্দিন নাহিদ (২৫)। তিনি টৈটং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি নতুন পাড়া এলাকার মোকতার আহমদের ছেলে। ‎পেকুয়া জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় তার একটি ফার্মেসি ছিল। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানাগেছে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এক বন্ধুর খোঁজখবর নিতে মঙ্গলবার রাতে পেকুয়া বাজার থেকে মোটরসাইকেলে নন্দীরপাড়া যাচ্ছিলেন মানিক। পথে সিকদারপাড়া এলাকায় পৌঁছালে বৃষ্টিতে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যান। এসময় তিনিসহ আরও একজন মোটরসাইকেল আরেহী আহত হন। প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিককে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন। পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেছি। তার নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানাব, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। দুর্ঘঘনা কবলিত মোটারসাইকেলটি জব্দ করা হয়েছে।