প্রকাশ :: ... | ... | ...

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন: ফটিকছড়ির ফ্ল্যাগাজী দিঘী হেলিপ্যাড পরিদর্শনে গোলাম আকবর খোন্দকার


সংযুক্ত ছবি

| ছবি: দৈনিক দেশের কথা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম রোববার আগমন উপলক্ষে ফটিকছড়ির ফ্ল্যাগাজী দিঘী হেলিপ্যাড পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সাবেক রাষ্ট্রদূত এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।শনিবার (৮ আগস্ট) তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য নির্ধারিত ফ্ল্যাগাজী দিঘী হেলিপ্যাড সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে গোলাম আকবর খোন্দকার হেলিপ্যাডের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থাপনা ও আনুষঙ্গিক বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন, ইউনুছ চৌধুরী, অধ্যাপক আজম খান, রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, পৌরসভা বিএনপির সভাপতি আবু আহম্মেদ,বিএনপি নেতা মুরাদুর ইসলাম, পৌরসভা যুবদল নেতা মহিউদ্দিন চৌধুরী, রাউজান উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল, রাউজান উপজেলা জাসাস সভাপতি আল মারুফ চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির, রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা দল সভাপতি মোঃ ফারুক, রাউজান পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আরিফ উদ্দিন,পৌরসভা জাসাস যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক লিটন, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবায়েদ যুবদল নেতা কামাল, রুবেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নেতৃবৃন্দ।