প্রকাশ :: ... | ... | ...

বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ও সিএনজি জব্দ


সংযুক্ত ছবি

বাঁশখালী থানা এলাকায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ এবং তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি চক্র সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম মহানগরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ এপ্রিল ) বিকাল সাড়ে ৪টায় র‍্যাব-৭ এর একটি দল বাঁশখালী গার্লস কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে। পরবর্তীতে সন্দেহভাজন সিএনজিটি সেখানে পৌঁছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে চালকসহ কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ১। মোঃ সলিম উল্লাহ (৪৩), পিতা: মৃত আব্দুল নবী, গ্রাম: গোনাপাড়া ২। মোঃ হাসান মুরাদ (৪৮), পিতা: মৃত আনসারুল হক শিকদার, গ্রাম: কুতুবজুম ৩। মোঃ মজিদ আলম ওরফে মরজান (৩৫), পিতা: মৃত কবির আহম্মেদ, গ্রাম: কুতুবজুম মহেশখালী, কক্সবাজার। পরে সিএনজিটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। র‍্যাব-৭ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।