প্রকাশ :: ... | ... | ...

বাঁশখালী ঝড়ে ক্ষতি, বিদ্যুৎ বন্ধ, জনজীবনে ভোগান্তি


সংযুক্ত ছবি

বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ও তার ছিঁড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বন্ধ ছিল। বাঁশখালী পল্লী বিদ্যুৎ সমিতি এক বিজ্ঞপ্তিতে জানায়, ঝড়ের কারণে সকল লাইন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং মেরামতে টিম কাজ করছে। কোথাও লাইনের ওপর গাছ, ডাল বা বাঁশ পড়ে থাকা, খুঁটি হেলে যাওয়া কিংবা তার ছিঁড়ে পড়ার ঘটনা দেখা গেলে দ্রুত বিদ্যুৎ অফিসে জানানোর জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ তার ও খুঁটি অপসারণে জরুরি পদক্ষেপ কামনা করেছেন।