প্রকাশ :: ... | ... | ...

দূরদর্শী ও মেধাবী অফিসার বিজিবি ডিজি, তাঁর বিরুদ্ধে অপপ্রচার গ্রহণযোগ্য নয়


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনরত কর্মকর্তা একজন অত্যন্ত মেধাবী, বিচক্ষণ ও দূরদর্শী সেনা কর্মকর্তা। দেশের সীমান্ত নিরাপত্তা ও বাহিনীর সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে যে, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। একজন দায়িত্বশীল ও সম্মানিত পদে থাকা ব্যক্তিকে নিয়ে এ ধরনের কুৎসা রটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে সচেতন মহলের বক্তব্য হলো একজন সম্মানিত ব্যক্তির নামে যে সকল অপবাদ ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এমন অপপ্রচার অত্যন্ত দুঃখজনক। তিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিজিবি সদস্যদের কল্যাণ, বাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদান রেখে চলেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনের সততা, দক্ষতা ও অবদানকে উপেক্ষা করে সম্পূর্ণ ভিত্তিহীন তথ্যের ওপর ভর করে এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বক্তব্যে আরও বলা হয়, গণতান্ত্রিক সমাজে গঠনমূলক সমালোচনার অধিকার সকলেরই আছে, তবে তা অবশ্যই সত্য, তথ্য ও প্রমাণের ভিত্তিতে হতে হবে। কোনো ব্যক্তি বিশেষের সুনাম নষ্ট করার হীন উদ্দেশ্যে বানোয়াট তথ্য প্রচার না করে সকলের উচিত দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করা।