প্রকাশ :: ... | ... | ...

বাঘাইছড়ির বড় কচুছড়িপাড়ায় ২৭ বিজিবির অভিযানে ১ লাখ ৮৯ হাজার টাকার সেগুন কাঠ উদ্ধার


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে আনুমানিক দুপুর ২:৪০ ঘটিকায় কচুছড়ি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন বড় কচুছড়িপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৪২.২ ঘনফুট সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য: ১,৮৯,৯৯০/- টাকা। মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।