প্রকাশ :: ... | ... | ...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে আলীকদমে ২০ জন অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন বিতরণ


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

বান্দরবানের আলীকদম উপজেলায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ‎ ‎শনিবার (২২ আগস্ট) সকালে আলীকদম উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অস্বচ্ছল নারীদের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো.সোহেল রানা। ‎ ‎বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির সভাপতি এস.এম জিয়াউদ্দিন জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.রিটন,চ্যানেল আই বান্দরবান জেলা প্রতিনিধি ও সমাজ সেবক সাংবাদিক মো. ইসমাইল হাসান, বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির উপদেষ্টা ইয়ংলক ম্রো,বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির উপদেষ্টা ও আলীকদম কলেজ শিক্ষক নুরুছাফা ভূঁইয়া বাবুু , কালের কণ্ঠের সহসম্পাদক ও শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান,কালের কন্ঠ মাল্টিমিডিয়া আলীকদম উপজেলা প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,আলীকদম থানার উপ পরিদর্শক ইয়ামিন আহমেদ,বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসান রানাসহ প্রমুখ। ‎ ‎বক্তারা বলেন, সমাজের অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভ সংঘ বসুন্ধরা গ্রুপের সহায়তায় সারাদেশে বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে বান্দরবান জেলার আলীকদমসহ পাঁচটি উপজেলায় এ কার্যক্রম চলছে। ‎ ‎প্রধান অতিথি মো. সোহেল রানা বলেন,নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপ তাদের ব্যবসায়িক আয়ের একটি অংশ সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করছে। সেলাই মেশিনগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে নারীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ‎ ‎তিনি আরও বলেন,এর আগে বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে নগদ আর্থিক সহায়তাসহ, সামাজিক ভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। ‎