প্রকাশ :: ... | ... | ...

বান্দরবানে ভূয়া বিজ্ঞপ্তি প্রকাশ, অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জেলা প্রশাসনের


সংযুক্ত ছবি

| ছবি: কৌশিক দাশ

পার্বত্য জেলা বান্দরবানের জেলা প্রশাসনের নামে একটি ভূয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিজ্ঞটিতে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলার সীমান্ত এলাকায় সম্প্রতি নতুন সশস্ত্র সংগঠনের আর্বিভাব এবং তাদের আকস্মিক তৎপরতা বৃদ্ধির কারণে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা দেয়া দিয়েছে। বিজ্ঞটিতে আরো বলা হয়,পর্যটক ও স্থানীয় জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানের সুচারু পরিচালনার স্বার্থে ২২জুন থেকে বগালেক,কেওক্রাডং এবং সুসাং পাড়াসহ থানচি উপজেলার আওতাধীন সকল পর্যটন কেন্দ্র ও সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্বসাধারণ এবং পর্যটকদের ভ্রমণ ও প্রবেশ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষনা করা হলো। বিজ্ঞপ্তিতে বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর নামে স্বাক্ষরিত করা হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভূয়া বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এদিকে এরই প্রেক্ষিতে ২৩ জুন সকালে বান্দরবানর জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস স্বাক্ষরিত একটি জরুরী গণবিজ্ঞপ্তি জারি করা হয়। জরুরী গণবিজ্ঞপ্তি বলা হয় সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলার স্বাক্ষর সংবলিত বান্দরবানের বিভিন্ন স্থানে ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ক একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষত ফেসবুকে প্রচার করা হচ্ছে। বিজ্ঞপ্তিটি সঠিক নয়। উক্ত বিজ্ঞপ্তিটি প্রকৃতপক্ষে জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলায় “ স্থানীয় সরকার ও আইন শৃঙ্খলা শাখা” নামক কোন শাখার অস্তিত্ব নেই এবং “ মোহাম্মদ সাজ্জাদ হোসেন ” নামে কোন কর্মকর্তা এই কার্যালয়ে কর্মরত নেই। জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা থেকে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি বা প্রচার করা হয়নি। প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। জনসাধারণকে উক্ত ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার এবং এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান জেলা বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সানিউল ফেরদৌস।