প্রকাশ :: ... | ... | ...

বান্দরবানে সিএইচটি সম্প্রীতি জোটে বিশৃঙ্খলা,অর্থ আত্মসাৎ,বিভাজন ও অনৈক্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


সংযুক্ত ছবি

সংগঠনের বিশৃঙ্খলা,অর্থ আত্মসাৎ,বিভাজন ও অনৈক্য সৃষ্টিকারী এবং অগঠনতান্ত্রিক কমিটি গঠন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ সেপ্টেম্বর) সকালে সিএইচটি সম্প্রীতি জোট এর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, সিএইচটি সম্প্রীতি জোট বাঙালি-অবাঙালি সকল মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন। সংগঠনের মূল উদ্দেশ্য ও সাংগঠনিক আদর্শকে সমুন্নত রাখতে গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা এবং পারস্পরিক জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। বক্তরা আরো বলেন, সম্প্রতি সংগঠনের কমিটি বিলুপ্ত, নতুন কমিটি ঘোষণা, সাংগঠনিক ক্ষমতার ব্যবহার, আর্থিক লেনদেন এবং সংগঠনের সম্পদ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ সামনে এসেছে,এসব ঘটনায় সংগঠনের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বক্তারা আরো বলেন, সম্প্রতি সংগঠনের কয়েকজন মিলে সিএইচটি সম্প্রীতি জোট এর নামে নতুন কমিটি গঠন হয়েছে বলে বিভ্রান্তি সৃষ্টি করছে আর এই ধরণের তথ্য দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে কোন লাভ হবে না। বির্তকিত কিছু সাবেক নেতা এই সিএইচটি সম্প্রীতি জোট এর প্রচুর অর্থ আত্মসাৎ করেছে এবং গঠনতন্ত্র না মেনে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অপচেষ্টা চালাছে। এসময় বক্তারা, সিএইচটি সম্প্রীতি জোট এর নামে কোন ধরণের অপপ্রচার বরদাস্ত করা হবে না হুশিয়ারী দিয়ে সকলকে সিএইচটি সম্প্রীতি জোট এর সাথে থাকার আহবান জানান এবং সকল ষড়যন্ত্র বন্ধ করতে আহবান জানান। সিএইচটি সম্প্রীতি জোট এর সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন ইমন, সদস্য সাইফুল ইসলাম, সদস্য আব্দুর রহিমসহ সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।