প্রকাশ :: ... | ... | ...

বোয়ালখালীতে অজ্ঞাত পরিচয়ে হাত -পা বাধাঁ অবস্থায় লাশ উদ্ধার


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

বোয়ালখালীতে জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চর এলাকা থেকে এক ব্যক্তি লাশ পাওয়া যায়। তবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল সাদা টিস্যু গেঞ্জির ওপর একটি হাফহাতা গেঞ্জি ও কুঁচে করা লুঙ্গি। লাশে পচন ধরেছে। তার হাত দুটো পিছমোড়া করে এবং পা দুটো বাঁধা ছিল। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।