প্রকাশ :: ... | ... | ...

বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের দায়ে মো. নাজিম উদ্দিন (৫০), মো.রিদুয়ান(৩০) ও মো.ইকবাল হোসেন (৪০) নামের ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে উপজেলার শ্রীপুর এলাকার ভারাম্ভা ঘাট ও ভাঙ্গা পুকুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এসময় তিনি জানান,অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে কর্ণফুলী নদীর বালু উত্তোলনের দায়ে মাটি ও বালুমহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারায় ৩টি মামলায় তিনজনকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।