| ছবি: সংগ্রহীত
বোয়ালখালীতে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারি রিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত রিগ্যান বিশ্বাস (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্বীকারোক্তিতে দক্ষিণ বুড়িশ্চর ধুপকুল হতে হামলায় ব্যবহৃত ধারালো ধামা উদ্ধার করেন। শনিবার (৬ জুন)সকালে বোয়ালখালী থানা অফিসার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওসি মাহফুজুর রহমান বলেন,তথ্য প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম নগরের মোগলটুলী বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিগ্যান বিশ্বাস উপজেলার কধুরখীল ৬নং ওয়ার্ডের রাম দুলাল বৈদ্যের বাড়ীর মৃত স্বপন বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে ছিনতাইকারী যাত্রী সেজে উপজেলা গোমদন্ডী তুলাতল হতে লালার দিঘির পাড়ে যাওয়ার কথা বলে রিকশা ভাড়া করেন। খোকার দোকান সংলগ্ন অশ্বনী চন্দের বাড়ীর সামনে রাস্তার উপর ভিকটিম আবদুল নবীকে ধারালো ধামা দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে নীল রংয়ের মিশুক অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ সংগ্রহপূর্বক আসামীকে শনাক্ত করতে সক্ষম হয় এবং চরণদ্বীপ এলাকা হইতে রিকশা উদ্ধার করা হয়। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন,এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা তদন্ত চলছে গ্রেফতারকৃত আসামীকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।